মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে দুই ভাইয়ের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শনিবার, ০৯ আগস্ট ২০২৫   প্রিন্ট  

স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে দুই ভাইয়ের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলার শ্যামগ্ৰাম ইউনিয়ন পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান মরহুম আমির হোসেন বাবুল চেয়ারম্যান ও তার ছোট ভাই বিশিষ্ট সমাজ সেবক ও শ্যামগ্ৰাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের দুই বারের অভিভাবক প্রতিনিধি মরহুম মোঃ বুলবুল আহমেদ এর স্মরণে শ্যামগ্ৰাম স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে দুই ভাইয়ের আত্মার মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শোক সভা ও দোয়া মাহফিলে স্বপ্নজয়ী সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সোহান এর সভাপতিত্বে টিপু শেখ মির্জা ও মোহাম্মদ মাসুম এর যৌথ সঞ্চালনায় উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামগ্ৰাম ইউনিয়ন যুবদলের সভাপতি ও শ্যামগ্ৰাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম শফিক।

শোক সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন স্বপ্নজয়ী সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তারেক, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদ, শ্যামগ্ৰাম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন আলম মেম্বার, ইউপি সদস্য রঞ্জন দেবনাথ, শ্যামগ্ৰাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মরহুম বুলবুল আহমেদ এর সুযোগ্য উত্তরসূরী ও শ্যামগ্ৰাম ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মেহেদি হাসান, মরহুম আমির হোসেন বাবুল চেয়ারম্যান এর সুযোগ্য উত্তরসূরী ও স্বপ্নজয়ী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল ইসলাম জিহাদ, স্বপ্নজয়ী সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মিরাজ, শ্যামগ্রাম জাগ্রত সংগঠনের অর্থ সম্পাদক মোঃ রুবেল, তরুণ মুসলিম সংগঠনের সভাপতি সমীর বিন জামশেদ, মোঃ আব্দুর রহমান, মোঃ নুরু, মোঃ মোকারম, মো: মাসুম প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন শ্যামগ্ৰাম ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান মেম্বার, শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শিপন আহমেদ, শ্যামগ্রাম ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মাজহারুল ইসলাম বাদল।

সার্বিক সহযোগিতায় শ্যামগ্ৰাম স্বপ্নজয়ী সংগঠনের সকল সদস্যরা।

দেশ ও জাতির কল্যাণ কামনা ও মরহুম মোঃ আমির হোসেন বাবুল চেয়ারম্যান ও তার ছোট ভাই বিশিষ্ট সমাজ সেবক বুলবুল আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শ্যামগ্ৰাম বাজার মসজিদের ইমাম মুফতি ইনামুল হক।

Facebook Comments Box

Posted ০৫:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০৯ আগস্ট ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]