মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে খুন করার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ

সোমবার, ২৪ জুলাই ২০২৩   প্রিন্ট  

স্ত্রীকে খুন করার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ

সোমবার দুপুর দুইটায় দিনাজপুর জেলা ও দায়রা জজ যাবিদ হোসেন এর আদালতে প্রভাত চন্দ্র রায় কে নিজের স্ত্রীকে খুন করার দায়ে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন।

আদালতে গিয়ে মামলা সূত্রে জানা যায় ২০০৯ সালের দিনাজপুর সদর উপজেলার মাধবপুর চিড়াকুটি পাড়ার শ্রী লালু চন্দ্র রায়ের ছেলে প্রভাত চন্দ্র রায়ের সাথে ববিতা রানীর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর তাদের ঘরে এক পুত্র ও একটি মেয়ে সন্তান জন্ম হয় । আরও জানা যায় সংসার চলাকালীন স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সংসারে বনাবনি না হওয়ায় উভয়ের মধ্যে সবসময় সংসারে অশান্তি লেগেই থাকত । ববিতা রানীর স্বামী প্রভাত চন্দ্র রায় প্রায় নেশাগ্রস্ত অবস্থায় বাসায় এসে অত্যাচার ও মারপিট করেন! ববিতা রানী স্বামীর ঘরে যেতে অস্বীকৃতি জানায়। এমন অবস্থায় গেল ২০১৭ সালের ২৮ ডিসেম্বর প্রভাচন্দ্র রায় ববিতা রানীকে হঠাৎ একদিন মারাত্মকভাবে জখম এবং মারাত্মকভাবে আঘাত করে । মারাত্মকভাবে আঘাত হওয়ার পর ঘটনাস্থলেই ববিতা রানীর মৃত্যু হয়।
মৃত ববিতা রানির বোন দিনাজপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কয়েক বছর পর মামলা চলাকালীন দিনাজপুর জেলা দায়রা জজ জাবিদ হোসেন বিজ্ঞ আদালত সোমবার ২৪ শে জুলাই ২০২৩ দুপুর ২ টার পর প্রভাত চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড রায় ঘোষণা দেন।

দিনাজপুর জেলা জজ আদালতে গিয়ে জানা যায়, সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর মো: রবিউল ইসলাম রবি এবং বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেছিলেন অ্যাডভোকেট
মো: খলিলুর রহমান।

Facebook Comments Box

Posted ০৮:৫৬ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]