এস,এম মনির হোসেন (সোনারগাঁও,নারায়ণগঞ্জ) :
সোমবার, ২৮ নভেম্বর ২০২২ প্রিন্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় রোববার ২৭ নভেম্বর ২০২২ ইং রাতে মাছের খাবারের ট্রাক থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিলাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁও থানার একটি আভিযানিক দল মেঘনা টোল প্লাজা এলাকায় কুমিল্লা থেকে আসা একটি দুই টনের ট্রাকে (সিলেট মেট্রো ১১-১৭০৬) তল্লাশি চালায়।
ট্রাকে মাছের খাদ্যের আড়ালে গাঁজা পাচার করা হচ্ছে বলে পুলিশের কাছে তথ্য ছিল। এ সময় কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকার আবুল কাশেমের ছেলে মো. জুয়েল (২৭) গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
তার দেওয়া তথ্যমতে, ট্রাকে তল্লাশি করে ট্রাকে থাকা মাছের খাবারের বস্তার মধ্যে ছয়টি বস্তা থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিলাল হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা। আটক ট্রাকচালকের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ০৩:০৭ অপরাহ্ণ | সোমবার, ২৮ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]