এস,এম মনির হোসেন :
শনিবার, ০১ এপ্রিল ২০২৩ প্রিন্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৩৬০০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
৩১ মার্চ ২০২৩ ইং শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার মোড়ে ইয়াসিনের বিরিয়ানির দোকান থেকে মাদক কারবারি রনি -২৪ ও রবিন মিয়া-২৩ দ্বয়কে ৩৬০০পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত রনি কুমিল্লা জেলার মেঘনা থানার আলগি এলাকার আব্দুর রব মিয়ার ছেলে। বর্তমানে সে সোনারগাঁও উপজেলার মেঘনা ঝাউচর এলাকার শামসুল হকের বাড়ির ভাড়াটিয়া এবং রবিন নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকার আব্দুল জাহেরের ছেলে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৬০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Posted ০৮:৪৯ অপরাহ্ণ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]