বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে স্বর্ণের নৌকা উপহার পেলেন নবনির্বাচিত সাংসদ আব্দুল্লাহ আল কায়সার

সোমবার, ২২ জানুয়ারি ২০২৪   প্রিন্ট  

সোনারগাঁওয়ে স্বর্ণের নৌকা উপহার পেলেন নবনির্বাচিত সাংসদ আব্দুল্লাহ আল কায়সার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও) আসনে নৌকা প্রতিকে নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার দীর্ঘ দশ বছর পর জাতীয়পার্টির দুইবারের এমপি লিয়াকত হোসেন খোকাকে ৭৭ হাজার ভোটে পরাজিত করে নির্বাচিত হওয়ায় সেরা আয়োজনের মধ্যদিয়ে গণ সংবর্ধনা দিয়েছেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গ-সংগঠন।

এসময় নবনির্বাচিত সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে স্বর্ণের নৌকা উপহার দিয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের সু-যোগ্য চেয়ারম্যান
আল-হাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

২২ জানুয়ারি ২০২৪ ইং সোমবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আল-হাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সৌজন্যে আয়োজিত এ গন-সংবর্ধনায় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সাংসদ আব্দুল্লাহ আল-কায়সার হাসনাত। বক্তব্যে তিনি বলেন, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম আমার ছোট ভাই। আমি মাসুমকে সাথে নিয়েই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করি। বিগত ১০ বছরে পিছিয়ে পড়া সোনারগাঁওকে আগামী ৫ বছরের মধ্যে উন্নয়ন করে স্মার্ট সোনারগাঁও গড়ে তুলবো এটা আমার চ্যালেঞ্জ। তিনি আরো বলেন আপনারা আমাকে বিপুল ভোটে এমপি বানিয়েছেন এখন আমার দায়িত্ব হলো আপনাদের সুখে শান্তিতে রাখা,অবকাঠামো উন্নয়ন করা, মুরুব্বিদের সম্মান করা। ভূমিদস্যু, চাঁদাবাজি ও মাদক নির্মূল করা। আমার নেতাকর্মীও যদি মাদকক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও আমি যথাযথ আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকিবো অতএব নেতা কর্মীরা আগে থেকেই সাবধান হয়ে যান। সোনারগাঁওবাসীর কারো ক্ষতি হোক তা আমি মেনে নিবো না। ভালো কাজ করেন এবং সোনারগাঁওবাসীকে ভাল রাখুন। ভাল রাখার দায়িত্ব আমার সাথে আপনাদেরও।

এসময় আরো বক্তব্য রাখেন,পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ্জামান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক আরিফ, আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য সেলিম রেজাসহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার হাজারো জনসাধারণ।

Facebook Comments Box

Posted ০৯:১৯ অপরাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]