এস,এম মনির হোসেন (সোনারগাঁও,নারায়ণগঞ্জ) :
মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ প্রিন্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ই জানুয়ারি ২০২৩ ইং মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড: সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত সাধারণ সম্পাদক সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ ও সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৩।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আলহাজ্ব মাসুদুর রহমান মাসুম উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও চেয়ারম্যান পিরোজপুর ইউপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন আরিফ মাসুদ বাবু চেয়ারম্যান মোগরাপাড়া ইউপি।
আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু সভাপতি সোনারগাঁও উপজেলা যুবলীগ। মোহাম্মদ আলী হায়দার সাধারণ সম্পাদক সোনারগাঁও উপজেলা যুবলীগ। মাহমুদা আক্তার ফেন্সী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান।
নাছরিন সুলতানা ঝরা সাবেক সাংগঠনিক সম্পাদক যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটি।
এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল নিলু, ফিরোজ্জামান মোল্লা,নেকবর হোসেন নাহিদ, শিপন মেম্বারসহ আওয়ামী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার জনসাধারণ।
Posted ০৫:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]