মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে দশ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট  

সোনারগাঁওয়ে দশ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে (১০,০০০) দশ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছেন সোনারগাঁও থানা পুলিশ।

১৪ সেপ্টেম্বর ২০২৩ ইং বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল নারায়নগঞ্জ- শেখ বিল্লাল হোসেন এবং অফিসার ইনচার্জ সোনারগাঁও থানা মাহাবুব আলম সুমনের নেতৃত্বে অভিযানিক দল জানতে পারে যে কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে একটি মাদক চক্র ঢাকা যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি মেঘনা নিউটাউন এলাকায় ওঁৎ পেতে থেকে সকাল ০৭ঃ ০৫ ঘটিকায় সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নের নিউটাউন সাকিনস্থ পুলিশ চেকপোষ্টের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা গামী লেনে মহাসড়কের উপর থেকে ১০,০০০(দশ হাজার) পিচ ইয়াবাসহ ড্রাইভার মোহাম্মদ রুবেল বিশ্বাস(২৮), পিতা মোঃ এনায়েত বিশ্বাস ওরফ লেবু বিশ্বাস, গ্রাম কাশিয়ানী দক্ষিণপাড়া , থানা কাশিয়ানী, জেলা গোপালগঞ্জ ২) হেলপার মোহাম্মদ নাজমুল ওরফে সুজন হোসেন (১৯), পিতা মোহাম্মদ লতিফ গ্রাম বুরুলিয়া, থানা শ্যামনগর, জেলা সাতক্ষীরা নামক দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের লক্ষে অভিযান অব্যাহত আছে। ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ০৯:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]