বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় দ্বিতীয় ওভারব্রীজসহ ইউলূপ কাজ দৃশ্যমান

রবিবার, ০২ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

সোনারগাঁওয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া  চৌরাস্তায় দ্বিতীয় ওভারব্রীজসহ ইউলূপ কাজ দৃশ্যমান

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় দ্বিতীয় ওভারব্রীজসহ ইউলূপ কাজ দৃশ্যমান। মারিখালি নদের উপর ২ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দ্বিতীয় ফুটওভার ব্রিজসহ ইউলুপের সৌন্দর্য ফুটে ওঠেছে মহাসড়ক। গত বছরের ৭ই ডিসেম্বর ২০২২ইং তারিখে উদ্ভোধন করেন সড়ক নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকা, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান উল ইসলাম উপস্থিত থেকে উদ্ভোধন করেন।
২ এপ্রিল ২০২৩ ইং রোববার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়ে দেখা যায় মহাসড়কে ইউলূপের সৌন্দর্য ফুটে উঠেছে। চারিদিক থেকে আকর্ষন করে পথচারিদের। স্থানীয় পথচারীরা বলেন, ফুট ওভারব্রিজ ও ইউলূপের কাজটি সম্পূর্ণ হলে আমাদের সোনারগাঁও যানযট মুক্ত হবে পাশাপাশি সড়ক দূর্ঘটনা থেকে মুক্তি পাবে এলাকাবাসী।
সোনারগাঁওয়ে ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কে যানজট নিরসনে সড়ক ও জনপথ অধিদপ্তর উদ্যোগে পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছেন।
পরিকল্পনা অনুযায়ী মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ফুট ওভার ব্রিজসহ ইউলুপ করে রাস্তা প্রসস্ত করা,
মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর হাজী হাফেজ মোবারক হোসেন মাদ্রাসা সংলগ্ন হতে পিরোজপুর মারী খালী ব্রীজের নিচ দিয়ে চৌরাস্তা হয়ে ঢাকা অভিমুখে মোট ৩ টি ইউলুপ করার ঘোষনা হয়।
অন্যদিকে বন্দর উপজেলার মদনপুরে ফুটওভার ব্রীজ ণির্মান করার পরিকল্পনা বাস্তবায়নের পথে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের নারায়ণগঞ্জ শিমরাইল ভিটিকান্দী উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আবুল হোসেন বলেন, সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায় দ্বিতীয় ফুটওভার ব্রিজসহ ৩ টি ইউলুপ এবং বন্দরের মদনপুরে ফুটওভারব্রীজ ণির্মানের কাজ খুব শীঘ্রই শুরু করার ঘোষনা করেছিলাম সেই লক্ষে মহাসড়কে ইউলূপ সহ ফুটওভার ব্রিজ নির্মানের কাজ সম্পূর্ণ করার পথে।

Facebook Comments Box

Posted ১১:২৩ অপরাহ্ণ | রবিবার, ০২ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]