মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ শাহজাদপুরে মুক্তিপণের জন্য স্কুল ছাত্র রইদয়ান কে হত্যা, আটক ৩

মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩   প্রিন্ট  

সিরাজগঞ্জ শাহজাদপুরে মুক্তিপণের   জন্য স্কুল ছাত্র রইদয়ান কে হত্যা, আটক ৩

সিরাজগঞ্জে শাহজাদপুরে মুক্তিপণের টাকা না পেয়ে রিদয়ান ইসলাম (৮) নামের ২য় শ্রেণির ছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনার সাথে জড়িত থাকার দায়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রিদয়ান উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্ছাদি উত্তরপাড়া গ্রামের গ্রামের মোঃ মমিরুল ইসলামের ছেলে। সে নগরডালা বাজারের হাবিবুল্লাহ কিন্ডারগার্টেনের ২য় শ্রেণির ছাত্র।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে রিদয়ান বাড়ির পাশে খেলা করছিল। এরপর তাকে আর খুজে পাওয়া যায় না। এ দিন রাতে একটি অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে অপহরণকারীরা শিশুটির পিতা মমিরুলের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে এবং তা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। ঐ দিন রাতেই পিতা মমিরুল ইসলাম পুত্র রিদয়ানকে বাঁচাতে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠায়। এরপর থেকেই অপহরনকারীদের ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন শনিবার সকালে মমিরুল সন্দেহভাজন তিনজনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করে।

পরদিন রবিবার (১৮ মার্চ) রাতে অপহরনকারী তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেয়া তথ্য অনুযায়ী আজ সোমবার দুপুরে আসামীদের সঙ্গে নিয়ে উপজেলার পোতাজিয়া দহবিল ঘাসের জমি থেকে শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা আইনে মামলা দায়ের হয়েছে। নিহতের বাবা মনিরুল বাদী হয়ে এ মামলা দায়ের করছে।

আসামীরা হলো, উপজেলার রতনকান্দি গ্রামের আলাউদ্দিনের ছেলে সাগর (১৯), আব্দুল জলিল ভক্তের ছেলে নাঈম হোসেন (২০) ও জিগারবাড়িয়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সাখাওয়াত (১৯)।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।

শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল মজিদ বলেন, শিশুটি অপহরনের অভিযোগ পায়। অভিযোগের পরে রবিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা লাশ উদ্ধার করি। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]