বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ২ দিনের সাহিত্যমেলা

মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট  

সিরাজগঞ্জে ২ দিনের সাহিত্যমেলা

‘চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর’ এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সিরাজগঞ্জে শুরু হলো

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সংদস সদস্য অধ্যাপক ডা. হাবিবে
মিল্লাত মুন্না। জেলা প্রশাসক (ডিসি) মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোখলেছুর রহমান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, কথা সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান ও সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক করুণা রানী সাহা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় লেখকদের স্বরচিত কবিতা, গল্প ও নাটক থেকে পাঠ। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির শিল্পীদের পরিবেশনায়
সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ ডিসি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোশকতায় ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী সাহিত্যমেলার প্রথম দিনে আলোচনা, প্রবন্ধ পাঠ, স্থানীয় লেখকদের পরিবেশনায় গল্প, কবিতা, নাটক থেকে পাঠ, বিকেলে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনে আলোচনা, সিরাজগঞ্জ জেলার ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতি এবং কবিতা, ছড়া ও পুথি সাহিত্য নিয়ে দুপি প্রবন্ধ পাঠ, দুপুরে লেখক কর্মশালা ও সন্ধ্যায় জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ০৭:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]