মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে যমুনা নদীতে জাটকা সংরক্ষণ অভিযানকালে ৫ জেলে আটক জরিমানা জালপুড়িয়ে ধ্বংস।

সোমবার, ১৩ মার্চ ২০২৩   প্রিন্ট  

সিরাজগঞ্জে যমুনা নদীতে জাটকা সংরক্ষণ অভিযানকালে ৫ জেলে আটক জরিমানা জালপুড়িয়ে ধ্বংস।

সিরাজগঞ্জে যমুনা নদীতে জাটকা সংরক্ষণ অভিযানকালে ৫ জেলেকে আটক করে জরিমানা জালপুড়িয়ে ধ্বংস করা হয় ।

সোমবার (১৩ মার্চ) সকাল ১০ টায় হতে বিকেলে সোয়া ৩ টা পর্যন্ত সিরাজগঞ্জ যমুনা নদীর সদর অংশে সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, নৌ-পুলিশ সিরাজগঞ্জ সহযোগে এ অভিযান পরিচালনা করেন।
এসময় যমুনা নদী হতে ৫ জেলেকে ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১.৫ কেজি জাটকা মাছ আটক করা হয়।

পরবর্তীতে সিরাজগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট এস. এম. রকিবুল হাসান মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ৫ জনকে ১০০০ টাকা করে সর্বমোট ৫,০০০ টাকা জরিমানা করেন। এসময় আটককৃত অবৈধ কারেন্ট জাল যমুনা নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং জাটকা মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামাল হোসাইন, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বী, ক্ষেত্র সহকারী (এনএটিপি-২) মোঃ আলিফ হোসেন এবং নৌ-পুলিশ সিরাজগঞ্জের এসআই মোঃ আরিফুল ইসলাম ও তাঁর টিম।

Facebook Comments Box

Posted ০৫:৫৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]