শনিবার ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে যমুনায় নৌকাডুবিতে শিশুর মৃত্যু, নিখোঁজ ২

বুধবার, ০৯ জুন ২০২১   প্রিন্ট  

সিরাজগঞ্জে যমুনায় নৌকাডুবিতে শিশুর মৃত্যু, নিখোঁজ ২

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে নৌকা ডুবিতে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় শিশুসহ এখনো আরও ২জন নিখোঁজ রয়েছেন। নিহত শিশুর নাম তাহমিনা (৪)। শিশুটির বাড়ি শাহজাদপুর উপজেলায় হলেও বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি বলে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান। মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় চৌহালী উপজেলার খাষকাউলিয়া এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিকেলে চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া নৌকা ঘাট হতে প্রায় ১৫-১৬জন যাত্রী ও কাঠাল নিয়ে শাহজাদপুর উপজেলার বানতিয়ার ইউনিয়নে যাওয়ার পথে জনতা স্কুল সংলগ্ন জায়গায় শ্যালো ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়৷ এতে ৪বছরের শিশু তাহমিনা সহ অন্তত ৩জন নিখোঁজ হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা একটি নৌকা নিয়ে উদ্ধার করতে গেলে কয়েকজনকে উদ্ধারের পাশাপাশি নদী থেকে তাহমিনার মৃতদেহও উদ্ধার করেন তারা। খবর পেয়ে চৌহালী থানা পুলিশের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। তবে নদী উত্তাল থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। মাঝ নদীতে নৌকাটি ডুবে যাওয়ায় নৌকা ও নিখোঁজ দুইজনকে পাওয়া যাবে কিনা সেটা নিয়েও শংকা প্রকাশ করেন এই কর্মকর্তা। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা ইয়াসমিন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ছোট ট্রলার ডুবে দুইজন নিখোঁজ রয়েছেন ও এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

Facebook Comments Box

Posted ০৪:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০৯ জুন ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]