মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে দ্রুত বাড়ছে যমুনার পানি

মঙ্গলবার, ২০ জুন ২০২৩   প্রিন্ট  

সিরাজগঞ্জে দ্রুত বাড়ছে যমুনার পানি

উজানে ভারী বর্ষণের কারণে সিরাজগঞ্জে গত কয়েকদিন ধরেই দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৫০ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ৪২ সেন্টিমিটার পানি বেড়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকালে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮৫ মিটার। ২৪ ঘণ্টায় ৫০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা: ১২ দশমিক ৯০ মিটার)।

অপরদিকে কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১৭ মিটার। ২৪ ঘণ্টায় ৪২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৬৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, উজানে ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টির কারণে পাঁচদিন ধরেই দ্রুত বাড়ছে যমুনা নদীর পানি। আগামী ৭২ ঘণ্টায় পানি বাড়তে থাকবে। বিপৎসীমার কাছাকাছি যেতে পারে।

Facebook Comments Box

Posted ১০:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]