মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার বাটামের আঘাতে চাচার মৃত্যু

বুধবার, ২৬ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার বাটামের আঘাতে চাচার মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজা মনিরুল ইসলামের বাটামে আঘাতে চাচা সাইফুল ইসলাম (৫০) ঘটনা ঘটেছে । গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নে সালদাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের মৃত তাজেল প্রামানিকের ছেলে।

নিহতের স্ত্রী জোসনা বেগম জানান, গোবর শুকানোকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বাকবিতন্ডায় হয়। এরই প্রেক্ষিতে ভাতিজা মনিরুল তার মামা জয়ান ও তার সহযোগীরা আমাকে মারপিট করে। বিষয়টি আমার স্বামী সাইফুল ইসলামকে জানালে তিনি আমাকে বলেন বিষয়টি তোমার আত্মীয় স্বজনদের জানাও। এরপর তার কথা মতো আমি বাড়ি থেকে ভাইদেরকে জানাতে গেলে আমার বাড়ির ওপর এসে আমার মেয়ে ও স্বামী কে ভাতিজা মনিরুলের নেতৃত্বে তার মামা জয়ান, ছেলে আনিসুর, মনিরুলের বোন জামাই আল আমিন এলোপাতাড়ি ভাবে বাটাম দিয়ে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।
পরে আমার স্বামীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বেলকুচি সদর হসপিটালে নিয়ে গেলে অবস্থার বেগতিক দেখে ডাঃ সিরাজগঞ্জ ও পরবর্তীতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া। সেখানে গেলে গতরাতে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, বিষয়টি আমরা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ০৮:৩৪ অপরাহ্ণ | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]