মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ২

বুধবার, ২৯ মার্চ ২০২৩   প্রিন্ট  

সিরাজগঞ্জে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহসড়কে তেলবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংষর্ঘে অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন সিএনজির আরেক যাত্রী। বুধবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাঘাবাড়ি এলাকার শহীদ ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি অটোরিকশা চালক আব্দুল হাই (৩০) উপজেলার নরিনা ইউনিয়নের নববিলা গ্রামের আব্দুস সালামের ছেলে। অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি। আহত মিজানুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে মিজানুর চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের পরে উপজেলার শহীদ ফিলিং স্টেশনের সামনে তেলবাহি ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আব্দুল হাইসহ দুই জন মারা যায়। গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে লাশ
উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তবে ট্রাকটি আটক করা যায়নি। ট্রাক ও চালককে আটকে অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ আগামীকাল সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

Facebook Comments Box

Posted ০১:২১ অপরাহ্ণ | বুধবার, ২৯ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]