মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে গোলচত্বরের পার্শ্বে ক্যারেট থেকে ফেন্সিডিলসহ এক মাদক কারবারী গ্রেফতার

সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট  

সিরাজগঞ্জে গোলচত্বরের পার্শ্বে ক্যারেট থেকে ফেন্সিডিলসহ এক মাদক কারবারী গ্রেফতার

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা সংলগ্ন গোলচত্বরের পার্শ্বে থেকে অভিনব কায়দায় ফলের ক্যারেটে থেকে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সিরাজগঞ্জ কোম্পানির অভিযানিক দল । গ্রেফতারকৃত আসামি মোঃ মিজানুর রহমান (২৭), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার খোটসিঙ্গা ইউনিয়নের একান্নপুর গ্রামের মোঃ বাবুল হোসেন ছেলে।

(৯ সেপ্টেম্বর) সকালে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-১২, সদর কোম্পানী কমান্ডার লেঃ এম আবুল হাশেম সবুজ

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টা দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাদকদ্রব্য বহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৭:৪৫ অপরাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]