জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ প্রিন্ট
সিরাজগঞ্জের বেলকুচিতে ছয় বছর বয়সী শিশু ইমন হত্যা মামলায় ৫ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত । একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়। একই মামলায় পেনাল কোডের ২০১ ধারায় ২ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, বেলকুচি উপজেলার চক মকিমপুর গ্রামের বাসিন্দা সোহেল, কাউছার, হীরন, আল আমিন ও ওসমান। মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজ করনী লকেট এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলার চর মকিমপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী মো. চাঁন মিয়া ও মোছা. মমতা খাতুনের ৬ বছর বয়সী শিশু সন্তান ইমন ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি বিকেলে নিখোঁজ হয়। এক সপ্তাহ পর ২২ ফেব্রুয়ারি দুপুরের দিকে মাইঝাইল গ্রামের একটি বাঁশঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুর চাচা সানোয়ার হোসেন বাদী হয়ে ওইদিন বিকেলে ৭জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে আসামী আল-আমিন ও মো. ওসমান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। পুলিশ তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।
প্রসিকিউশন এ মামলায় ১২ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ উপস্থাপন করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ৫ আসামীকে যাবজ্জবীন কারাদন্ড দেন। মামলার বাকী দুই আসামী আলহাজ্ব ও গোলামকে বেকসুর খালাস দেয়া হয়।
Posted ০৮:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]