মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু

শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ বছরের এক শিশু।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বেলকুচি-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের বেলকুচি তেল পাম্পের সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই কালিয়াপাড়া গ্রামের মুকুল সরকারের ছেলে আল-আমিন (২৩) ও সদর উপজেলার পৌরসভার সয়াধানগড়া মহল্লার নাসির উদ্দিনের ছেলে ইউনুস (৩৬)। এ ঘটনায় আহত হয়েছে মানিক নামে ৩ বছরের এক শিশু।

বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, দুইজন মোটরসাইকেল চালক দুটি মোটরসাইকেল নিয়্র বিপরীত দিকে যাচ্ছিল। এ সময় বেলকুচি পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে দুজনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। এ সময় যেকোনো একটি মোটরসাইকেলে থাকা তিন বছরের এক শিশু গুরুতর আহত হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত শিশুকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে

Facebook Comments Box

Posted ০৯:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]