মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়া পৌরসভার গ্যারেজে পুড়ল মেয়রের গাড়ি সহ ১১টি ইজি বাইক

মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট  

সিংড়া পৌরসভার গ্যারেজে পুড়ল মেয়রের গাড়ি সহ ১১টি ইজি বাইক

নাটোরের সিংড়া পৌরসভার মেয়রের ব্যবহৃত গাড়িসহ ১১টি যানবাহন আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার ভোরে শর্ট সার্কিট থেকে আগুন লেগে পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌসের ব্যবহৃত গাড়িসহ চলো পরিবহনের ১১টি ইজি বাইক আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ১ ঘণ্টায় চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। রাতেই ঘটনাস্থলে আসেন পৌর মেয়র মো: জান্নাতুল ফেরদৌস।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, পৌর সভার গ্যারেজে প্রতিদিন ইজি বাইক চার্জ দেয়া হতো। মঙ্গলবার ইজি বাইক গুলো চার্জ দিয়ে নাইট গার্ড মহাতাব ঘুমিয়ে পড়ে। ভোরে চারিদিকে হই হুল্লোরে তার ঘুম ভেঙে যায়। এসময় আগুন দেখে অনেকে ছুটে আসে। ফায়ার সার্ভিস খবর পেয়ে এসে ঘন্টাব্যাপী অভিযানে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আগুন লাগার কারণ জানতে হবে।

Facebook Comments Box

Posted ১১:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]