মোঃ আবু সাইদ সরদার, সাতক্ষীরার প্রতিনিধি :
শুক্রবার, ১২ মে ২০২৩ প্রিন্ট
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের অভিযানে ২ কোটি ৪০লক্ষ টাকার মূল্যের ভয়ংকর মাদক এলএসডিসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। ১২ মে সকালে কলারোয়ার কাদঁপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক পাচারকারী সাহেব আলী (৪৫) উপজেলার কাঁদপুর গ্রামের মৃত মান্দার মোড়লের পুত্র।
আটকের পর তার কাছ থেকে ৪টি(বোতল) এল এস ডি মাদক উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লক্ষ টাকা। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা: মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক হওয়া পাচারকারী সাহেব আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Posted ০২:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ১২ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]