বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সড়কে ঝরলো দুই এসএসসি পরিক্ষার্থীর প্রাণ

সোমবার, ২২ মে ২০২৩   প্রিন্ট  

সাতক্ষীরায় সড়কে ঝরলো দুই এসএসসি পরিক্ষার্থীর প্রাণ

সাতক্ষীরার পাটকেলঘাটায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ২ এসএস সি পরিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার রাত ৮টার দিকে সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় একটি যাত্রীবাহী পরিবহন সামনে থেকে তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তারা চলতি বছর পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি পরিক্ষা দিচ্ছে।

নিহতরা হলো, পাটকেলঘাটা গ্রামের রফিকুল ইসলামের ছেলে আকাশ (১৬) ও একই গ্রামের নিমাই পাল এর ছেলে অঙ্কুশ পাল (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রবিবার (২১ মে) রাত ৮ টার দিকে নিহতরা মোটর সাইকেলযোগে সাতক্ষীরায় যাচ্ছিল। পথিমধ্যে খুলনা -সাতক্ষীরার মহা সড়কের বিনেরপোতা নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির যাত্রীবাহী পরিবহন তাদের সাইকেলটিকে ধাক্কা দিলে তারা ঘটনাস্থলে নিহত হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল ইসলাম জানিয়েছেন, নিহত ২ স্কুল ছাত্র মোটরসাইকেল যোগে সাতক্ষীরা যাচ্ছিল। পথিমধ্যে বিনেরপোতায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পরিবহণ তাঁদের কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, বিনেরপোতা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
তিনি আরও বলেন, ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

Posted ০৭:৫৬ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]