সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় দুদকের গণশুনানি: ঘুষ গ্রহণের অভিযোগে ভূমি কর্মকর্তা বরখাস্ত

রবিবার, ১৪ মে ২০২৩   প্রিন্ট  

সাতক্ষীরায় দুদকের গণশুনানি: ঘুষ গ্রহণের অভিযোগে ভূমি কর্মকর্তা বরখাস্ত

রোববার (১৪ মে) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি বা ঘুষ ও দুর্নীতির শিকার সেবাপ্রত্যাশী জনসাধারণের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়। ‘রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানে সাতক্ষীরায় সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শুনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এসময় ভূমি অফিসে সেবাপ্রত্যাশীদের হয়রানি ও ঘুষ গ্রহণের অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মহসিন হোসেনকে বরখাস্ত করার নির্দেশ দেন দুদক কমিশনার। একাধিক সেবাপ্রত্যাশীদের অভিযোগে দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক সাতক্ষীরা জেলা প্রসাশক মোহাম্মদ হুমায়ুন কবিরকে এ নির্দেশনা দেন।
গণশুনানি অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের খুলনা বিভাগীয় পরিচালক মোঃ মঞ্জুর মোর্শেদ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম, দুদকের সাতক্ষীরা রেঞ্জের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ, সাতক্ষীরা জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. আবুল কালাম বাবলা সহ সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবাবঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগ সব সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে উপস্থাপন করেন। একই সঙ্গে সেবাবঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করে দুদক।

দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক এ সময় বলেন, সরকারি পরিসেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এই গণশুনানির মূল অভিপ্রায়। গণশুনানিতে এসময় সাতক্ষীরার বিভিন্ন সরকারি, বেসরকারী, স্বায়ত্বশাসিত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের নাগরিকরা উপস্থিত ছিলেন।

এর আগে, গণশুনানিতে জনসাধারণের সমাগমকল্পে সাতক্ষীরা সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট, বুথ স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারণা করা হয়।

Facebook Comments Box

Posted ১১:২৯ অপরাহ্ণ | রবিবার, ১৪ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]