মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সহকারী অধ্যাপক হলেন ঝিকুট ফাউন্ডেশনের মোহাম্মদ বাহাউদ্দিন বাহার

বুধবার, ১৩ আগস্ট ২০২৫   প্রিন্ট  

সহকারী অধ্যাপক হলেন ঝিকুট ফাউন্ডেশনের মোহাম্মদ বাহাউদ্দিন বাহার

মোহাম্মদ বাহাউদ্দিন বাহার মুন্সীগঞ্জ জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক (অর্থনীতি) পদে পদোন্নতি পেলেন।

তিনি অত্র প্রতিষ্ঠানের সাবেক একাডেমিক কো অর্ডিনেটর এবং বয়েজ হোস্টেলের দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে।
এছাড়া তিনি ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর এর সাধারণ সম্পাদক, এপেক্স ক্লাব অব বিক্রমপুর এর সাধারণ সম্পাদক এবং ঝিকুট ফাউন্ডেশন- এর পৃষ্ঠপোষকসহ অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর সাথে সম্পৃক্ত থেকে সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা বিস্তার ও সেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন। আমরা তার দীর্ঘ ও বর্ণাঢ্য জীবন কামনা করি।

তিনি বলেন, ২০১৬ সালে আমি সহকারী অধ্যাপক পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করি এবং ২০১৯ সালে ৬ষ্ঠ গ্রেডের কর্মকর্তা হিসেবে উচ্চতর গ্রেড প্রাপ্ত হয়েও পদমর্যাদা বঞ্চিত হই। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক এর সভাপতিত্বে গঠিত গভর্নিং বডির ১৪তম (বিশেষ) সভায়  আমাকেসহ আরোও ০৬ জন প্রভাষককে অদ্য ১৩/০৮/২০২৫ তারিখ থেকে কার্যকর সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ০৭:৩২ অপরাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]