এস,এম মনির হোসেন
সোমবার, ৩১ জুলাই ২০২৩ প্রিন্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমস্ত সরকারী কর্মচারীকে অনুরোধ করে বলেছেন, যাদের অর্থে আজকে আমরা চলছি, তাদের যাতে কষ্ট না হয় তার দিকে খেয়াল রাখুন।
যারা অন্যায় করবে, আপনারা অবশ্যই তাদের কঠোর হস্তে দমন করবেন। কিন্তু সাবধান, একটা নিরপরাধ লোকের উপর যেন অত্যাচার না হয়।
তাতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে।
আপনারা সেই দিকে খেয়াল রাখবেন। আপনারা যদি অত্যাচার করেন, শেষ পর্যন্ত আমাকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ আমি আপনাদের জাতির পিতা, আমি আপনাদের প্রধানমন্ত্রী, আমি আপনাদের নেতা। আমারও সেখানে দায়িত্ব রয়েছে। আপনাদের প্রত্যেকটি কাজের দায়িত্ব শেষ পর্যন্ত আমার ঘাড়ে চাপে, আমার সহকর্মীদের ঘাড়ে চাপে। এজন্য আপনাদের কাছে আমার আবেদন রইল, আমার অনুরোধ রইল, আমার আদেশ রইল- আপনারা মানুষের সেবা করুন। মানুষের সেবার মতো শান্তি দুনিয়ায় আর কিছুতে হয় না।
একটা গরিব যদি হাত তুলে আপনাকে দোয়া করে, আল্লাহ সেটা কবুল করে নেন।
এ জন্য কোনো দিন যেন গরিব-দুঃখীর ওপর, কোনো দিন যারা অত্যাচার করেনি, তাদের ওপর যেন অত্যাচার না হয়। যদি হয় আমাদের স্বাধীনতা বৃথা হয়ে যাবে।
Posted ১০:০১ অপরাহ্ণ | সোমবার, ৩১ জুলাই ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]