খন্দকার আমির হোসেন:
রবিবার, ২৩ জুলাই ২০২৩ প্রিন্ট
আজ ২৩ জুলাই ২০২৩ তারিখ জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
পাবলিক সার্ভিসের সুদীর্ঘ ও গৌরবোজ্জ্বল ইতিহাসের উদ্ধৃতি দিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে সততা ও ন্যায়পরায়ণতার সাথে প্রত্যেক সেবা প্রদানকারী দপ্তর কর্তৃক জনসেবা প্রদানের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও পূর্ণাঙ্গ অর্থনৈতিক মুক্তি অর্জন ও সুষম উন্নয়ন সম্ভব হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
দিবসের শুরুতে নরসিংদী সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপকারভোগীদের মাঝে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন হতে প্রদত্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়।
Posted ০৮:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]