আতিয়ার রহমান (ফারুক)
শনিবার, ১৭ মে ২০২৫ প্রিন্ট
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক, ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ কফিল উদ্দিন এবং তারই চাচাতো ভাই হাজী কবিরের বিরুদ্ধে সত্য সবসময় সত্য শিরোনামের একটি মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়। যে সংবাদের কোন সত্যতা নেই বললেই চলে। কিছু কুচক্রীয় লোক তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এম এ কফিল উদ্দিন এবং হাজী কবিরের বিরুদ্ধে এই ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। সমাজের কাছে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য।গত ১৫ বছর আওয়ামী স্বৈরাচার সরকারের নেতাদের সহচর বলা হয়েছে হাজী কবিরকে।এই কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন। এবং আওয়ামী লীগ নেতাদের সাথে বিভিন্ন ছবি পোস্ট করেছে হাজী কবিরের। তথ্য অনুসন্ধানে দেখা যায় এই ছবিগুলোও বানোয়াট এবং কুচক্রীয় লোকদের স্বার্থসিদ্ধি করার জন্য পোস্ট করা হয়েছে। হাজী কবিরের উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সাথে যে ছবি পোস্ট করে হাজী কবিরকে আওয়ামী লীগ বলে আখ্যায়িত করা হয়েছে এই ছবিটি মূলত ২২/০২/২০১৯সালে ফায়দাবাদ ভান্ডারী গ্যারেজ বায়তুর রহমান জামে মসজিদের মাহফিলের অনুমতি নেওয়ার জন্য এবং তাকে দাওয়াত দেওয়ার জন্য মসজিদ কমিটির সব লোক নিয়ে তার অফিসে উপস্থিত হন। কারণ কবির হাজী ছিলেন ওই মসজিদের সাধারণ সম্পাদক। কুচক্রীয় লোকেরা এই ছবিটি কে কেন্দ্র করে কবির হাজীকে আওয়ামী লীগ বলে মন্তব্য করে। তারা জানতো না ২২/০২/২০১৯সালে এ সময় কোন সভা মাহফিল অনুষ্ঠিত হলে থানা, ডিসি অফিস ও মেয়রের অনুমতি নিতে হত।অতএব এই ছবিটা প্রমান করে না যে হাজী কবির একজন আওয়ামী লীগ। তাছাড়া হাজী কবিরের বিরুদ্ধে হেয়ার প্রসেসিং সমিতি থেকে যে বিপুল পরিমাণ অর্থ চাঁদাবাজির কথা বলা হয়েছে সরেজমিনে তথ্য অনুসন্ধান করে তারও কোন সত্যতা খুঁজে পাওয়া যায়নি। হেয়ার প্রসেসিং সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মিদ্দার আলীর সাথে হাজী কবিরের নামে যে চাঁদাবাজির কথা বলা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে উনি বলেন, সমিতিতে এ ধরনের চাঁদাবাজির বিষয়ে হাজী কবিরের বিরুদ্ধে যে কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।এই একই বিষয়ে হেয়ার প্রসেসিং সমবায় সমিতির বর্তমান সভাপতি মোঃ আতিয়ার রহমানের কাছে জানতে চাইলে তিনিও বলেন হাজী কবির কখনো আমাদের কাছে এ ধরনের কোন প্রকার চাঁদা দাবি করেনি এবং আমরা এই সমিতির কোন সদস্য কখনো তাকে কোন টাকা পয়সা দেইনি।
কে বা কাহারা এ ধরনের তথ্য প্রচার করেছে তা আমার এই হেয়ার প্রসেসিং সমবায় সমিতির কোন সম্পর্ক নেই।এ তথ্যটি সম্পূর্ণভাবে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন বলে আমি মনে করি। এছাড়া হাজী কবিরের মাধ্যমে ৪৭ নং ওয়ার্ডের নেট এবং ময়লার সমস্ত চাঁদার ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক এম. এ কফিল উদ্দিনের ছোট ভাই মোতালেব হোসেন রতনের কাছে পৌঁছায় এই প্রকাশিত সংবাদটির সাথে হাজী কবিরের যে কোন প্রকার যোগ সূত্র নেই এবং এটি যে একটি মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ সরেজমিনে তথ্য অনুসন্ধানে পাওয়া যায়। কিছু কুচক্রীয় ব্যক্তি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নামে এ সমস্ত ভিত্তিহীন তথ্য প্রকাশ করেছে যার তীব্র নিন্দা জানাই।
Posted ০১:০৯ অপরাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]