উপজেলা প্রতিনিধি,সখীপুর:
শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট
টাংগাইল-৮ বাসাইল-সখীপুর আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নিয়মিত এলাকায় গণসংযোগ ও পথসভা করছেন মনোনয়ন প্রত্যাশী টাংগাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এ্যাড: জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।
৯ আগস্ট(শনিবার) সারাদিন ব্যাপী দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে সখীপুর উপজেলার কয়েকটি ইউনিয়নে গণসংযোগ করেন।সকাল ১০ঘটিকায় উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা বাজারে সাধারণ জনতার সাথে সাক্ষাত করেন।পরে ঐ বাজারেই পথসভায় বীর মুক্তিযোদ্ধা এ্যাড: জোয়াহেরুল ইসলাম এমপি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
এরপর সকাল ১১ ঘটিকায় বড়চওনা ইউনিয়রে চাম্বলতলা বাজারে পথসভায় যোগদান করেন।দুপুর ১২ ঘটিকার পর কালিয়া ইউনিয়নের কচুয়া বাজার, আড়াইপাড়া ও বানিয়ারছিট বাজারে পথসভায় অংশগ্রহণ করেন।
কচুয়া বাজারে পথসভায় জনতার ঢল নামে।হাজার হাজার সাধারণ মানুষ তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন।
বীর মুক্তিযোদ্ধা এ্যাড: জোয়াহেরুল ইসলাম এমপি পথসভায় বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।আপনাদের দেয়া অর্পিত দায়িত্ব পালনের যথাসাধ্য চেষ্টা করেছি। সকল ভুল ত্রুটি ও ভেদাভেদ ভুলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকেই দলীয় মনোনয়ন দিবেন।
Posted ০৭:৩৩ অপরাহ্ণ | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]