মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীবরদীতে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট  

শ্রীবরদীতে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদীতে অনুর্ধ্ব ১৬ ক্রিকেট লিগের উদ্ভোদনী ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৬ই ডিসেম্বর উপজেলার শ্রীবরদী সদর ইউনিয়নের বালুঘাট ফুটন্ত স্পোর্টিং ক্লাবের (বিএফএসসি) উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ম্যাচটি উদ্ভোদন করেন ৪ং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব মো. আবেদ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি, বালুঘাট ফুটন্ত স্পোর্টিং ক্লাবের দপ্তর সম্পাদক মো. রিফাত মিয়া।

এসময় ইউপি সদস্য আবেদ আলী তার বক্তব্যে বলেন, খেলাধুলা করলে শারীরিক কসরত হয়। পাশাপাশি শরীর ও মন ভালো থাকে। খেলাধুলা করলে মাদক থেকে দূরে থাকা সম্ভব।

আয়োজক কমিটির সভাপতি রিফাত মিয়া জানান, আমরা প্রত্যেক বছর এমন টুর্নামেন্ট আয়োজন করতে চাই, যাতে করে এলাকার উটতি বয়সের ছেলেপেলেরা বিভিন্ন অনলাইন গেমসে আসক্ত না হয়ে ক্রিকেট মুখী হয় এবং মাঠমুখী হয়।

বিএফএস সি’র সভাপতি আলমগীর হাসান লিটনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ক্লাব কর্তৃক এমন আয়োজনে আমি খুবই আনন্দিত আপনাদের আয়োজনে আমি সবসময় সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box

Posted ১০:২৮ অপরাহ্ণ | বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]