মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩   প্রিন্ট  

শ্রীপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাগুরার শ্রীপুর সরকারি কলেজ জামে মসজিদে বুধবার দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় উপজেলার ২৬টি হাফেজী মাদ্রাসার ১০১জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। এরমধ্যে ‘ক’ গ্রুপের ৫ পারা কোরআনে ৪৫ জন, ‘খ’ গ্রুপের ১০ পারা কোরআনে ৪০ জন, ‘গ’ গ্রুপের ২০ পারা কোরআনে ১০ জন ও ‘ঘ’ গ্রুপের ৩০ পারা কোরআনে ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতি গ্রুপ থেকে বিজয়ী ৭ জন হাফেজ জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে এবং ১০ জনকে সনদ ও পুরস্কার প্রদান করা হবে।

শ্রীপুর সরকারি কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কারী মফিজুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা কারী আহমেদ হোসাইন, শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা লুকমান হোসেন, উপদেষ্টা হাফেজ মাওলানা জিহাদুল ইসলাম প্রমুখ।

প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।

Facebook Comments Box

Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]