মোঃ নাসির উদ্দীন, গাজীপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ প্রিন্ট
গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভাধীন কেওয়া পূর্বখণ্ড এলাকায় গেলি ইন্ডাস্ট্রিজ নামের একটি অবৈধ সিসা তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিয়ান পরিচালিত হয়েছে। বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযানে অংশ নেয়। এ সময় অননুমোদিতভাবে সিসা তৈরী করে পরিবেশ দূষণের দায়ে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করে কারখানাটি সিলগালা (বন্ধ) করে দেয়া হয়।
অভিয়ানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ। তাকে সহযোগিতা করেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
ভ্রাম্যমাণ আদালতের বিরাচক সজীব আহমেদ সাংবাদিকদের জানান, শ্রীপুর পৌরসভা এলাকায় গেলি ইন্ডাস্ট্রি নামের কারখানাটি দীর্ঘদিন ধরে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করে আসছিল। এতে ক্ষতিকারক বিষাক্ত রাসায়নিক পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ে এই এলাকার মানুষের স্বাস্থ্যঝুঁকিসহ নানান সমস্যা দেখা দিচ্ছে। আশপাশের পরিবেশ হুমকির মুখে পড়েছে। আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুরাও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। এসব বিষয় মাথায় রেখে পরিবেশ সংরক্ষণ আইনে কারখানাটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের পরিদর্শক মো. নূরুল আমিন বলেন, কারখানাটিকে অনেক আগে অবস্থানগত ছাড়পত্র দেওয়া হয়েছিল। পরে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে তা বাতিল করা হয়। বর্তমানে তাদের পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি নেই।
Posted ০৪:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]