বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু

শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩   প্রিন্ট  

Default Image

মাগুরার শ্রীপুর বিদ্যুৎ স্পৃষ্টে সিনথিয়া খাতুন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দারিয়াপুর ইউনিয়নে চৌগাছি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি একই গ্রামের জিল্লুর রহমান শেখের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৫ টা ৪৫ মিনিটের দিকে বসত ঘরের পাশে পেয়ারা গাছ থেকে পেয়ারা পারছে শিশুটি গাছে ওঠে। ঘরের চালার উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের সাথে স্পর্শ লেগে মারাত্মক আহত হয়। তাহার মা-বাবা দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, এ বিষয় জেনেছি। শিশুটি পরিবারের নিকট আছে৷ আইনগত সকল কার্যক্রম শেষে শিশুটিকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৫২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]