মোঃ সাকিব খান
বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩ প্রিন্ট
মাগুরার শ্রীপুরে নাশকতা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে বিএনপি ও সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ সাতজনকে গ্রেফতার করে। এছাড়া এ ঘটনায় বুধবার সকালে ৩২ জনকে এজাহার ভুক্ত ও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। শ্রীপুর থানায় মামলা নং ০১।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কুপুড়িয়া গ্রামের ভোলানাথ সরকারের ছেলে সুকদের কুমার সরকার (৪০), বরিশাট গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫), ছাবিনগর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে রবিউল ইসলাম (৫০), চাকদাহ গ্রামের নিয়ামত আলী শেখের ছেলে আব্দুল ওহাব (৩৫), দ্বারিয়াপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোস্তাফিজুর রহমান রিপন (৩০), বরইচারা গ্রামের মৃত কাওসার মোল্লার ছেলে আব্দুল মান্নান (৪০) ও শ্রীকোল গ্রামের সালাম মোল্লার ছেলে হোসেন মোল্লা (৪২)।
শ্রীপুর থানা ওসি (তদন্ত) মো. পিয়ার উদ্দিন জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে। শ্রীপুর থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণ তাদের আদালতে পাঠানো হয়েছে।
Posted ০৮:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]