মোঃ সাকিব খান, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ প্রিন্ট
মাগুরার শ্রীপুরে সরকারি পুকুরে মাছ ধারাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের তিন জন আহত ও একটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে উপজেলার গয়েশপুর ইউনিয়নের সর্দার কালিনগর গ্রামে। এ সংঘর্ষে আহতরা হলেন, বারিক মোল্লা (৭০), আনিসুর রহমান (৫০) ও সেলিম শেখ (৪৮)। আহত বারিক মোল্লা ও আনিসুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সেলিম শেখ মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ সময় সিরাজ সরদার নামে একজনের বাড়ি ভাঙচুর করছে প্রতিপক্ষ মেহেদী হাসান মেহেরের লোকজন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সর্দার কালিনগর গ্রামের মহিউদ্দিন গতকাল সোমবার বিকেলে সর্দার কালিনগর মসজিদের সাথের সরকারি পুকুরে বরশি দিয়ে মাছ ধরছিল। কিন্তু মসজিদের পুকুরে অপর পক্ষের লোকজন কিছুদিন আগে মাছ দিয়েছে বলে দাবি করে। কাউকে না বলে মহিউদ্দিন মাছ কেন ধরলো তা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এই বাকবিতন্ডাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে দুই পক্ষের লোকজন সংষর্ষে লিপ্ত হয়।
এ বিষয়ে শ্রীপুর থানা ওসি (তদন্ত) মো. পিয়ার উদ্দিন বলেন, সংবাদ পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এবং বড় ধরনের সংষর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি।
Posted ০৭:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]