বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে আগামী ১০ তারিখের জনসভা উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩   প্রিন্ট  

শ্রীপুরে আগামী ১০ তারিখের জনসভা উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

মাগুরার শ্রীপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এর আগমন উপলক্ষে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত এর সঞ্চালনায় এ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নাসের বাবলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, সহ-সভাপতি অ্যাড. হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর শুক্রবার সকালে শ্রীপুর সরকারি কলেজ মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাাসন প্রতিমন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে।

Facebook Comments Box

Posted ০৯:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]