এনামুল হক,শেরপুরঃ
বুধবার, ২৪ মে ২০২৩ প্রিন্ট
শেরপুরের নালিতাবাড়ীতে বিশেষ অভিযানে দুই মাদক কারবারীকে মাদক সহ আটক করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার রাতে নালিতাবাড়ী থানার এসআই শাফায়েত, মহর আলী ও এএসআই সোহরাব পৌর শহরের ছিটপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ওই এলাকার মৃত রুস্তুম আলীর ছেলে ও নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ছোট ভাই মাদক ব্যবসায়ী মেহেদী হাসান বিগম্যান(৩২) এবং একই মহল্লার মৃত লাল মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী ফিরোজ মিয়া (৩৬) কে আটক করে।
২৩ মে রাতে মেহেদী হাসান বিগম্যানকে তল্লাসী করে ২ গ্রাম হেরোইন এবং ফিরুজ মিয়ার কাছ থেকে ২৫ পিছ ইয়াবা উদ্ধার করে তাদের আটক করে পুলিশ।
থানা সুত্রে জানা গেছে,কুখ্যাত মাদক কারবারী ১৫টি মাদক মামলার আসামী মোঃ মেহেদী হাসান মাসুম বিগম্যান। আর ৭টি মাদক মামলার আসামী ফিরোজ মিয়া। এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। পুলিশ বার বার আটক করলেও মাদক ব্যবসা থেকে বিরত থাকছেনা এই মাদক কারবারীদ্বয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এই মাদক কারবারীদের নামে থানায় পৃথক দুটি মাদক মামলা হয়েছে। আসামীদের শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ০৮:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২৪ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]