মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

সোমবার, ১৩ মে ২০২৪   প্রিন্ট  

শেরপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

শেরপুরে ‘সর্বজনীন পেনশন স্কিম’ জেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে সামাজিক বৈষম্য, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে।

বয়সের একটা পর্যায়ে যখন মানুষের আয় ক্ষমতার সক্ষমতা থাকেনা, তখন পেনশন স্কীমের মাধ্যমে ওই ব্যাক্তি কারো উপর নির্ভরশীল হয়ে পড়বে না। সরকারের সর্বজনীন পেনশন স্কিমের মতো একটি যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়নে সুপরিকল্পিতভাবে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজীব-উল-আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোসা: হাফিজা জেসমিন, সদর উপজেলার নির্বাহী অফিসার মিজাবে রহমত, সিনিয়র সহকারী কমিশনার আফরোজা আফসানা সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সরকারি দপ্তরে বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৬:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১৩ মে ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]