মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩   প্রিন্ট  

শেরপুরে জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম

শেরপুর জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুরু হয়েছে “জয় বাংলা টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট -২০২৩”। বুধবার (১৫ মার্চ) দুপুরে শেরপুর শহীদ স্মৃতি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ‌বিপিএম।

জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ কামরুজ্জান বিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য ‌বিপিএম। প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু’র পরিবারের সদস্য ও অন্যান্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি বলেন, যুব সমাজকে খারাপ নেশা থেকে দূরে রাখতে, মাদক থেকে দুরে রাখতে খেলাধুলা অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তিনি খেলাধুলায় অংশ গ্রহনে সকলের প্রতি আহ্বান জানান।

এসময় অন‍্যান‍্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নালিতাবাড়ীর উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ঝিনাইগাতীর উপজেলা চেয়ারম্যান এসএম‌এ ওয়ারেজ নাইম ও সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য্য প্রমূখ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, স্থানীয় জনপ্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী দিনে নালিতাবাড়ী উপজেলা একাদশ ও শেরপুর জেলা পুলিশ একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য জেলার ৫ টি উপজেলা ২ টি পৌরসভা ও জেলা পুলিশ একাদশ নামের ৮ টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামী ২১ মার্চ দুইটি সেমিফাইনাল এবং ২৩ মার্চ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ দুই লাখ টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি সহ এক লাখ টাকা প্রাইজমানি দেয়া হবে।

Facebook Comments Box

Posted ০৯:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]