মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের ব্র‍্যান্ডিং পণ‍্য তুলশীমালা ধান জিআই নিবন্ধন প্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বুধবার, ১৯ জুলাই ২০২৩   প্রিন্ট  

শেরপুরের ব্র‍্যান্ডিং পণ‍্য তুলশীমালা ধান জিআই নিবন্ধন প্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ বিভাগের সীমান্তবর্তী জনপদ শেরপুর জেলার ব্র্যান্ডিং পণ্য তুলশীমালা ধান। এই ধান-চাল অতিসম্প্রতি ভৌগলিক নিদর্শন (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন প্রাপ্ত হয়েছে। ১৯ জুলাই বুধবার সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ এর সঞ্চালনায় অবহিতকরন সভায় বিভাগীয় কমিশনার জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত “জনসেবায় জনহাসি” বই এর মোড়ক উন্মোচন করেন।

এসময় অন‍্যান‍্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল সহ বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৮:৫৬ অপরাহ্ণ | বুধবার, ১৯ জুলাই ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]