মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুতিক শর্টসার্কিটে বন‍্যহাতির মৃত্যু

শনিবার, ০৬ মে ২০২৩   প্রিন্ট  

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুতিক শর্টসার্কিটে বন‍্যহাতির মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুতিক শর্টসার্কিটে বন্যহাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মে) গভীর রাতে উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া নুহু মিয়ার ধান ক্ষেতে বিদ‍্যুতিক শর্টসার্কিটে হাতিটির মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে গভীর অরণ্য থেকে ২৫/৩০টি বন্যহাতির একটি দল পশ্চিম বাকাকুড়া এলাকার বোরো ধান ক্ষেতে নেমে আসে। এসময় স্থানীয় কৃষকরা মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে শব্দ করে হাতি তাড়ানোর চেষ্টা করে। এক পর্যায়ে রাত ১টার দিকে বন্যহাতির দলটি নুহু মিয়ার ধান ক্ষেতে হানা দেয়। পরে বিদ্যুতের শর্ট দিলে একটি পুরুষ হাতি ঘটনাস্থলেই মারা যায়।

শনিবার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া ও বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ময়নাতদন্তের জন্য দুপুরে মৃত হাতিটির নমুনা সংগ্রহের পর মাটিচাপা দেয়া হয়। বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম জানান, হাতিটির মৃত্যু বিদ্যুতের শর্টে হয়েছে।

উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. এ টি এম ফায়েজুর রহমান আকন্দ বলেন, নমুনা সংগ্রহ করে লেবে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Facebook Comments Box

Posted ০৮:০২ অপরাহ্ণ | শনিবার, ০৬ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]