বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ ছড়ালেন নবনির্বাচিত সংসদ সদস্য রুহেল।

সোমবার, ২২ জানুয়ারি ২০২৪   প্রিন্ট  

শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ ছড়ালেন নবনির্বাচিত সংসদ সদস্য রুহেল।

তীব্র শীত ঝেঁকে বসছে। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে গরীব জনগোষ্ঠীর পাশে বরাবরের মত এগিয়ে এসেছেন চট্টগ্রাম ১ মিরসরাই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল।
জলদাশ এবং বেদে পাড়ার জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় তিনি শিশু ও বৃদ্ধদের প্রতি যত্নশীল হতে সবাইকে আহবান জানান।
প্রসঙ্গত উল্লেখ্য মিরসরাইতে দেড় দশকের বেশি সময় ধরে শীতকালে অসহায় জনগোষ্ঠীর মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিচ্ছেন স্টার সিনেপ্লেক্স এর চেয়ারম্যান, মিরসরাই এর নতুন সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল।
পপর্যায়ক্রমে ষোল ইউনিয়ন এবং দুই পৌরসভায় কম্বল বিতরণ করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন,সহকারী কমিশনার(ভূমি) মিজানুর রহমান,মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুইয়া, ১৬টি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, দুই পৌরসভার মেয়র সহ অনেকেই।
এরপর মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ তার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

Facebook Comments Box

Posted ০৪:২২ অপরাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]