বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরিনার সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন সাফুল মিয়া

শনিবার, ১০ জুন ২০২৩   প্রিন্ট  

শিরিনার সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন সাফুল মিয়া

জামালপুরে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে নারী প্রতারক শিরিনা বেগমের সংবাদ সম্মেলনের বিরুদ্ধে মাদারগঞ্জে পাল্টা সংবাদ সম্মেলন করেন সাফুল মিয়া।

শনিবার সন্ধায় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ভুক্তভোগীদের পক্ষে মোঃ সাফুল মিয়া এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন আমি মোঃ সাফুল মিয়া (৩০) পিতা-মৃত শাহার উদ্দিন, গ্রাম-সুখনগরী, ডাকঘর-মাদারগঞ্জ, উপজেলা-মাদারগঞ্জ, জেলা জামালপুর। গত ২০২৩ ইং (বৃহস্পতিবার) বেলা ১১টায় জামালপুর প্রেসক্লাবে আমাকে ও আমার আত্মীয় স্বজনসহ ৮-১০জনকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে নারী প্রতারক শিরিনা বেগম। সমাজের কাছে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করে ঐ প্রতারক নারী।

সে মাদারগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড, গাবেরগ্রাম এলাকার মিস্টার খানের স্ত্রী। মিস্টার খান দির্ঘদিন মালেশিয়া থাকার সুবাদে আমার বড় ভাই লাল মিয়া ও আমার শ্বশুর সোলাইমানকে মালেশিয়া পাঠানো বাবাদ গত ২০২১ সালে নগদ ৬,০০০০০/- (ছয় লক্ষ) টাকা শিরিনা বেগমের হাতে বুঝিয়ে দেই এ সময় শিরিনার দোলাভাই সরোয়াদ্দী মোল্লা, ভাসুর তোতা খা এবং তার ছেলে সাহেদ উপস্থিত ছিলেন। বিদেশ পাঠানোর ক্ষেত্রে বিলম্ব হইলে পরবর্তীতে জাল ভিসা দিয়ে থামিয়ে রাখে বিদেশগামী ভুক্তভোগীদের। জাল ভিসার বিষয়টি জানজানির পর সালিসি বৈঠকের মাধ্যমে সোনালী ব্যাংক বালিজুড়ী শাখার অনুকূলে গত ৩১/০৩/২০২২ ইং তারিখে চেক নং-২৬১৩৮০১০১৯৪৩৬ একটি চেকের পাতায় ৬,০০০০০/- (ছায় লক্ষ) টাকার অংক বসিয়ে স্বাক্ষর করেন শিরিনা বেগম। স্বাক্ষরিত চেকটি ব্যাংকে নিয়ে গেলে ব্যাংক কর্তৃপক্ষ বলেন উক্ত হিসাব নম্বরে কোন টাকা নেই। এই মর্মে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে চেক ডিজওনার এর একটি রিসিভ প্রদান করেন। উক্ত রিসিভ সূত্রে গত ২০২২ সালের ৫ এপ্রিলে জামালপুর জেলা জজকোর্ট কর্তৃক শিরিনা বেগমকে একটি লিগ্যাল নোটিশ প্রদান করেন। পরে শিরিনা বেগম আপোষের প্রস্তাব দিলে কোন আপোষ মিমাংসা হয়নি।

বর্তমানে জামালপুর কোর্টে মামলা চলমান আছে যার সি.আর মামলা নং ৫০৬,তারিখ ৫/০৪/২০২২ ইং। আমার বড় ভাই ও শ্বশুরকে বিদেশ পাঠানো বাবদ পাওনাকৃত টাকা ফেরত চাই। এমতাবস্থায় উপরোক্ত টাকার বিষয়টি ধামাচাপা দিতে আমাদের নানা ভাবে হুমকী- ধামকী ও হয়রানিসহ সাজানো মিথ্যা মামলা ও মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে জামালপুরে সংবাদ সম্মেলন করে প্রতারক শিরিনা বেগম। এতে আমার ও আত্মীয়- স্বজনদের সামাজিকভাবে হেয় পতিপন্ন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আমার ও আমার আত্মীয়- স্বজনদের মান ক্ষুন্ন করায় এর তিব্র প্রতিবাদ জানাই এবং আজকের এ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে সু বিচার চাই।

Facebook Comments Box

Posted ১০:১১ অপরাহ্ণ | শনিবার, ১০ জুন ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]