নরসিংদী প্রতিনিধি :
শনিবার, ৩১ মে ২০২৫ প্রিন্ট
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহ.আবদুর রহিম এর নেতৃত্বে র্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহ. আবদুর রহিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, উপজেলা জামায়াতের আমীর মুস্তাফিজুর রহমান কাওসার, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: মাহাবুব আলম ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীর প্রমুখ।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ব তামাকমুক্ত দিবসটির মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী তামাক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করা এবং তামাকবিরোধী নীতি ও কর্মসূচি উৎসাহিত করা। আলোচনা সভায় বক্তারা বলেন, তামাকমুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপ করা হয় এবং তামাক নিয়ন্ত্রনে রাখতে সরকারি সকল দপ্তরের পাশাপাশি সুশীল সমাজকে এগিয়ে আসার আহবানও জানান বক্তারা।
Posted ০৩:১৯ অপরাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]