খন্দকার আমির হোসেন :
শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট
নরসিংদীর শিবপুরে খড়িয়া হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান, সভাপতির আসন অলংকৃত করেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক সফল ভি.পি অত্র প্রতিষ্ঠানের দুইবারের সভাপতি আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন প্রমূখ।
এসময় প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Posted ০৭:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]