খন্দকার আমির হোসেন”
সোমবার, ০৯ অক্টোবর ২০২৩ প্রিন্ট
তোমার স্বপ্ন তোমার সাধনা আমরা দেব অনপ্রেরণা” স্লোগান শীর্ষক সেমিনারে নরসিংদীর শিবপুরে বর্ণমালা আইডিয়াল কলেজের স্বপ্ন,সম্ভাবনা ও সাফল্যের অগ্রযাত্রায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৯ অক্টোবর) সকালে, বর্ণমালা আইডিয়াল কলেজের উদ্যোগে অত্র কলেজ প্রাঙনে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়।
বর্ণমালা আইডিয়াল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ মোহাম্মদ সজীব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব ডা: ওমর ফারুক, সহকারী অধ্যাপক (অব:) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোহাম্মদ আলমগীর, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহব্বত হোসেন,শুভেচ্ছান্তে বক্তব্য রাখেন বর্ণমালা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. শাহিন মিয়া। তাছাড়া পৌর রাখিল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহেদ প্রধানসহ অত্র প্রতিষ্ঠানের প্রভাষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন প্রগ্রামে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজীব।
Posted ০৭:১৩ অপরাহ্ণ | সোমবার, ০৯ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]