খন্দকার আমির হোসেন:
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ প্রিন্ট
নরসিংদীর শিবপুরে চুরি-ডাকাতি, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং নির্মূলে মতবিনিময় সভার আয়োজন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও এলাকাবাসীর আয়োজনে শনিবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলার পুটিয়া ইউনিয়নের তেলিয়া বাজারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এলাকায় বিভিন্ন স্থানে চুরি-ডাকাতি, কিশোর গ্যাং, মাদক ছিনতাই রোধে এই আলোচনা সভা হয়। এসময় উপস্থিত বক্তারা বলেন, আমাদের এলাকায় আর কিশোর গ্যাং, ছিনতাই চুরি, মাদক দেখতে চাই না। আমরা একটা সুষ্ঠ স্বাভাবিক সমাজ দেখতে চাই এর লক্ষ্যে সকলের একসঙ্গে কাজ করতে হবে। যেখানেই অন্যায়, কিশোর গ্যাং চুরি ছিনতাই, মাদক সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এসময় ওসি আফজাল হোসাইন বলেন, যারা কিশোর গ্যাং, মাদক চুরি-ডাকাতি, মাদক, সন্ত্রাসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। তথ্য পেলেই সাথে সাথেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়া হবে।
এ-সময় উপস্থিত ছিলেন,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসাইন। শিক্ষা ও ক্রিড়া অনুরাগী ইন্জিনিয়ার আবু-আল সিরাজী ফারুক, তেলিয়া ঝাউয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাদত আলী, তেলিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আমানুল্লাহ, সমাজ সেবক মানিক সরকার, হানিফ মাহমুদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Posted ০৯:১৭ অপরাহ্ণ | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]