খন্দকার আমির হোসেন :
সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ প্রিন্ট
নরসিংদীর শিবপুরে অটোরিক্সা মালিক-শ্রমিকদের সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর মডেল থানা পুলিশের আয়োজনে সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান, নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর-মনোহরদী সার্কেল) মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, সহসভাপতি আজিজুর রহমান খান, আলমগীর হোসেন মৃধা, শ্রমিকলীগ নেতা আখিল মৃধা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিপুণ খানসহ দলীয় ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা, আটো রিক্সা ছিনতাই রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অটোরিক্সা মালিক-শ্রমিকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
Posted ১১:২৫ অপরাহ্ণ | সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]