শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ প্রিন্ট
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মো. বাচ্চু মিয়া (৩৭) ও মানিক (৩৯) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর উপজেলার এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাচ্চু মিয়া ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাসেম খাঁর ছেলে এবং মানিক ঢাকার কাঁচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার ভোররাতে পিকআপযোগে ঢাকার দিকে আসছিলেন বাচ্চু ও মানিক। পিকাপটি মুন্সিবাজার নামক স্থানে আসলে এ সময় অজ্ঞাত গাড়ি পিছন থেকে তাদের ধাক্কা দিলে পিকাপটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাচ্চু মারা যান। হাইওয়ে পুলিশ মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার উপ-সহকারী পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থা উদ্ধার করি। আরেকজনকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই জনের মরদেহ থানায় রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
Posted ০২:৩২ অপরাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]