সাধন রায় , লালমনিরহাট প্রতিনিধি :
মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট
লালমনিরহাট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদকে শ্রমিক ইউনিয়নের অফিসের জমিজমা সংক্রান্ত মামলায় জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) হাড়িভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা ট্রাক-বাস আড়াআড়িভাবে সড়কে রেখে বিক্ষোভ শুরু করে। এতে দুই প্রান্তে যানজট দেখা দিলেও মটরসাইকেল,রিকশা,অটো চলাচলের সুযোগ করে দেয় পুলিশ।ঘন্টা দুয়েক অবরোধের পর পুলিশের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপে বিকেল চারটার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
আরেক শ্রমিক নেতা মনোয়ার হোসেন দুলুর দায়েরকৃত মামলায় উচ্চ আদালত থেকে জামিনে থাকলেও আজ মঙ্গলবার লালমনিরহাট জেলা আদালতে হাজিরা দিতে গেলে তাদেরকে জেলহাজতে পাঠায়।
Posted ১০:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]