সাধন রায় লাল,মনিরহাট প্রতিনিধি:
শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট
লালমনিরহাট পাটগ্রাম উপজেলার মিঠাইবাড়ি সড়ক দুর্ঘটনায় সেলিম রেজা (৪৫)নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ আগষ্ট) রাত অনুমান ২টা হতে ভোর ৫টার মধ্যে যেকোন সময় অধিক গতিতে মোটরসাইকেল চালিয়ে বুড়িমারী হতে নিজ বাড়ি ফেরার পথে মিঠাইবাড়ি বাড়ি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর জখম প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন।
সকাল অনুমান ছয়টার সময় পথচারীরা রাস্তার পাশে উক্ত ব্যক্তির লাশ দেখতে পেয়ে পাটগ্রাম থানায় অবগত করে। সংবাদপ্রাপ্ত হয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সহ অফিসার ফোর্স ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়।
এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত সহ যাবতীয় কার্যক্রম সমাপ্ত করে লাশ ময়নাতদন্ত করার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়। মৃত সেলিম রেজার ব্যবহৃত মোটর সাইকেলটি ঘটনাস্থল সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করা হয়। উক্ত ঘটনা সংক্রান্তে পাটগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়।
Posted ০৭:৩১ অপরাহ্ণ | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]