আলী হোসেন রুবেল, স্টাফ রিপোর্টার ভোলা:
বুধবার, ২৩ আগস্ট ২০২৩ প্রিন্ট
ভোলার জেলেরা প্রতিনিয়ত তাদের জীবন বাজি রেখে উত্তাল মেঘনা, তেঁতুলিয়ায় মাছ শিকার করতে হয়। তাদের জীবনের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে ৩ শত জেলে পরিবারকে দেয়া হল জীবন রক্ষাকারী লাইফ জ্যাকেট। মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় সদর উপজেলার মাধ্যমে ভোলার নাদের মিয়া বাড়ির দরজায় এই জ্যাকেট গুলো বিতরণ করা হয়।
জানা যায়, ভোলা সদর উপজেলার ইলিশা, কাচিয়া, রাজাপুর ও শিবপুর ইউনিয়নের জেলেদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। আমেরিকার স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ালিভেন্ট ইন কর্পোরেশনের সহায়তায় ঢাকাস্থ সদর উপজেলা সমিতির মাধ্যমে। ২২ আগষ্ট মঙ্গলবার সকালে ভোলার নাদের মিয়া বাড়ির দরজায় এই জ্যাকেটগুলো বিতরণ করা হয়।
উত্তাল মেঘনা-তেতুলিয়া ও সাগরে জীবনের ঝুঁকি নিয়ে মাছ শিকার করা জেলেরা তাদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেটগুলো পাওয়ায় দাতা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Posted ১১:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]